বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে যুবকের মরদেহ উদ্ধারের ১৮ দিনেও উদ্ঘাটন হয়নি মৃত্যুর রহস্য


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-02-01
জীবননগরে যুবকের মরদেহ উদ্ধারের ১৮ দিনেও উদ্ঘাটন হয়নি মৃত্যুর রহস্য

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ১৮ দিন পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছে মৃতের পরিবারের সদস্যরা। 

গত ১৪ জানুয়ারি দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় হারু শাহের মাজারসংলগ্ন ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদ কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বিচার না পাওয়ার আতঙ্কে দিন কাটছে স্বজনদের।

জাহিদের বড় ভাই ইনামুল জানান, তিনি বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পৌঁছেনি।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ফুফাতো ভাই আব্বাস অভিযোগ করে বলেন, “কোনো অদৃশ্য প্রভাবের কারণে খুনিদের এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের দাবি জানাই।”

এ বিষয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনারুল কবির সাংবাদিকদের জানান, ঘটনাটির পর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন। পুলিশের কাজ চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে জাহিদের মৃত্যুর রহস্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম