বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-01-20
চুয়াডাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের বিদ্যুৎ বিভাগের পরিত্যাক্ত কোয়াটার থেকে এ মরদেহ উদ্ধার করে।

সাগর আলি (৪৯) কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আলির অর্ধগলিত মরদেহ কোয়াটারের ভেতরে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। 

তিনি আরো জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম