বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় শীতার্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-01-10
দামুড়হুদায় শীতার্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সীমান্ত ব্যাংক। শনিবার সকাল সাড়ে ১০ টায় বড় বড়দিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী বড় বড়দিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সহিদুল ইসলাম প্রমুখ। চুয়াডাঙ্গা সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার ৩০০ জন হত দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম