চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মো. রুহুল আমিন উপজেলা জামায়াতের অফিসে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোববার দুপুর ১২ টার সময় জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাডঃ মো. রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমির এ্যাড. রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। চুয়াডাঙ্গা-২ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। জলাবদ্ধতা ও মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত আসন উপহার দেবো।
তিনি বলেন, সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর দেশ গড়ে তোলাই আমাদের স্বপ্ন। তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, উপজেলা সহকারী সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, জামায়েত নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক নূর আলম, সাংবাদিক সালাউদ্দীন কাজল, আকিমুল ইসলাম, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, মুন্সী রায়হান, মুন্সি খোকন, আলম হোসেন, এম এই মুকুলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম