বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-11-24
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একসঙ্গে পথচলা দুই বন্ধুর জীবন থেমে গেল একই সড়কে, একই মোটরসাইকেলে। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুল মোড় এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা দিলে প্রাণ হারান সেলিম (২২) ও তানজিল (২৩)। সোমবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত দুই দিনে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট চারজন।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্রামের দুই বন্ধু সেলিম ও তানজিল মোটরসাইকেলে করে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান আরোহী সেলিম। গুরুতর আহত তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া চলছে।

দুই তরুণের একই দিনে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন হারিয়েছে প্রিয় দুই সন্তানের হাসিমুখ, বন্ধুরা হারিয়েছে জীবনের সঙ্গী।

উল্লেখ্য চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাসচাপায় নিহত হন পাখিভ্যানচালক রমজান (২৮) ও ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫)। একই ঘটনায় আহত হন আরও দুইজন। গত দুই দিনে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট চারজন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম