বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে গাঁজা সেবন ও বিক্রির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-11-01
জীবননগরে গাঁজা সেবন ও বিক্রির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

অভিযুক্ত যুবক সবুজ হোসেন (২৭) জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের সবিল হোসেনের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকালে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সবুজ হোসেন নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। উক্ত আসামীকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম