বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-25
চুয়াডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় বিনোদনমূলক খেলা ঝাঁপান। শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হ্যাপী।

এছাড়া ঝাঁপান খেলা আয়োজক কমিটির সদস্য সেলিম, মারুফ, সুরুজ, সুমন, শাহিন, শরিফুল, ইমদাদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ খেলায় বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা অংশ নেন, যা উপভোগ করতে ভিড় করেন শত শত দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ঝাঁপান খেলা গ্রামীণ ঐতিহ্যকে আবারও স্মরণ করিয়ে দেয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম