বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-24
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

রাইফেল ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ  আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।   

শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের ঠান্ডুর ছেলে তারিফ হাসান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের ও থানা পুলিশের একটি টিম এরশাদপুরে অভিযান পরিচালনা করে। দুই সন্ত্রাসী রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে যৌথবাহিনী। এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে দুটি রাইফেল, রাইফেল এর স্কোপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটকের পর আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।