বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-21
জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর এই দূর্ঘটনার ঘটে। নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তার স্বামী আব্দুর রহমানও গত দুই মাস আগে মারা যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সামেনা খাতুনসহ তিনজন মহিলা সকাল ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে। ভ্যানচালক বাচ্চাটিকে বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন। এদিকে সামিনা খাতুনের মাথা রাস্তায় উপর পড়লে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম