বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

নির্বাচন প্রলম্বিত করতে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-19
নির্বাচন প্রলম্বিত করতে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু

বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, যাই ঘটুক না কেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী লাভ করাতে হবে। রোববার সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতা-কর্মিদের সাথে  মতবিনমিয়কালে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম