বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-11
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেছেন। শনিবার (১১ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার জামজামি বাজার এলাকায় সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানে তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম