আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। নির্বাচনী সংক্রান্ত আইন বিধান অবহিত করা, উপকরণ বিতরণ, ক্যামেরা প্রদান এবং মনোভাবের পরিবর্তন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি জেলায় পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন (ক্রাইম ম্যানেজমেন্ট) উপরোক্ত মন্তব্য করেছেন। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন আরো বলেন, দেশে ১ লাখ ৫০ হাজার পুলিশ নির্বাচনী কর্মকান্ডে জড়িত থাকবে। পুলিশ পরিদর্শকদের ট্রেনিং হবে।
এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম