বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-04
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সোয়াদ নামের এক ব্যক্তিকে শটগান, গুলি, দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আটক ব্যক্তিকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আলমডাঙ্গা কেশবপুর গ্রামের পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটক সোয়াদ আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত জসীম উদ্দীনের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা জানতে পারে আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ায় সোয়াদের বাড়িতে অবৈধ অস্ত্র আছে। আলমডাঙ্গা আর্মি ক্যাম্প ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি দেশীয় ধারালো অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করে। আটক সোয়াদকে শনিবার সকালে যৌথবাহিনী আলমডাঙ্গা থানায় সোপর্দ করেছে। 

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে থানায়। অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম