বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত জীবননগরের ২৫ টি পূজা মণ্ডপ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-26
শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত জীবননগরের ২৫ টি পূজা মণ্ডপ

দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। চুয়াডাঙ্গার জীবননগরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য ২৫টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। প্রতিমা প্রস্তুতির কাজ শেষ করে এখন রংতুলি দিয়ে দেবির সৌন্দর্য বর্ধনের কাজ করছে কারিগররা।

এছাড়াও পূজামণ্ডপ এলাকায় বাহারি আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আনন্দোৎসব শুরু হয়ে গেছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত তাদের এই আনন্দোৎসব চলবে।

জীবননগর পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী জীবন সেন বলেন, জীবননগর উপজেলায় এবার মোট ২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। এর মধ্যে জীবননগর পৌরসভায় ৩ টি, উথলী ইউনিয়নে ৫ টি, মনোহরপুরে ৪ টি, কেডিকে ইউনিয়নে ৩ টি, আন্দুলবাড়িয়া ইউনিয়ে ২ টি, রায়পুর ইউনিয়নে ৩ টি, হাসাদাহ ইউনিয়নে ১ টি, বাঁকা ইউনিয়নে ২ টি ও সীমান্ত ইউনিয়নে ২ টি পূজামণ্ডপ রয়েছে। সকল পূজামণ্ডপে প্রতিমা প্রস্তুতির কাজ শেষ হয়েছে। পূজামণ্ডপের আশপাশে সুসজ্জিত করা হয়েছে। রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গোৎসব পালন করা শুরু হবে।বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব পালন করা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। 

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন বলেন, জীবননগর উপজেলার সকল পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা সবসময় দায়িত্বে নিয়োজিত থাকবে। পূজা উদযাপন কমিটির সাথে সবসময় যোগাযোগ রাখছি। আশা করি সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা পালন করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম