বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-23
জীবননগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল নামে একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার উথলী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল (২৭) জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার আক্কাস আলীর ছেলে। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন বিশ্বাসের তত্বাবধানে জীবননগর থানার এসআই শাহীন আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালায়। বেলা ২ টার সময় পুলিশ সদস্যরা জীবননগর উপজেলার উথলী আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বিপরীতে পশ্চিম পাশে বাঁশ ঝাড়ের নিচে কাচা রাস্তার উপর হতে উজ্জলকে গ্রেফতার করেন। পরে তার হেফাজত হতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বলের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম