বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-23
জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলিহিমের মেয়ে। কীটনাশক পান করার ১২ দিন পর সোমবার দিনগত রাত ৩ টার দিকে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।

রিনি খাতুনের পিতা আলিহিম জানান, তার মেয়ে গত ৭ সেপ্টেম্বর সকালে সবার অজান্তে বাড়িতে রাখা ঘাসপোড়া কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে থাকার পর মঙ্গলবার রাত তিনটার দিকে সে মারা যায়। 

তিনি আরও বলেন, তার মেয়ে ছোট থাকতে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।গত দুই বছর আগে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয়। সেই সংসারে বনিবনা না হওয়ার কারনে বিয়ে বিচ্ছদ হয়। পরবর্তীতে তিন মাস পূর্বে দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামে সাথে তার মেয়ের ২য় বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে জামাই তার বাড়িতেই থাকতো। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিষপান করার কারনে ডুমুরিয়া গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে সেখান পুলিশ পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গায় প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে জীবননগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম