বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-16
 চুয়াডাঙ্গার দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় অতিরিক্ত পরিচালক (এডি) খালিদ মাহমুদও উপস্থিত ছিলেন।

অভিযানে প্রথমেই হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ না করে কম দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালে কোনো অপারেশন না করেও খাতা-কলমে অপারেশন দেখানোর প্রমাণ মেলে। এসব অনিয়মের বিষয়ে কাগজপত্র জব্দ করে যাচাই-বাছাই শুরু করেছে দুদক। এ রিপাের্ট লেখা পর্যন্ত দুদকের অভিযান চলমান রয়েছে।

উপপরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও বেশ কিছু অভিযোগ যাচাই-বাছাই চলছে।”

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম