বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-15
চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গুলশান আরা চমন (৫৬) হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে।  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম