বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-13
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সেনাবাহিনীর ও পুলিশ এ যৌথ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। 

ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম