বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-11
 জীবননগরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

জীবননগর থানা পুলিশ পৃথক দু'টি অভিযান চালিয়ে গাঁজাসহ দু'জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোবারক ইসলাম (৩০) এবং গোয়ালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সাধন (১৯)। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন বিশ্বাসের তত্বাবধানে জীবননগর থানার এসআই মো. আসলাম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোবারক ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোবারক ইসলামের বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ মোবারক ইসলামকে গ্রেফতার করে। 

অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় জীবননগর থানার এসআই মো. রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক আরেকটি অভিযান চালান। এ সময় শাখারিয়া গ্রামের মো. ইব্রাহীম খলিলের মুদি দোকানের সামনে থেকে ৪ শ' গ্রাম গাঁজাসহ মো. সাধনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু'জনের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম