বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-09
চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে রয়েছে ৯ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু।

মঙ্গলবার দুপুর ১২টায় দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল নাজমুল হাসান জানান, বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন তারা। তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। 

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম