বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-09
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার অপরাধে সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম