বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-06
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  

শনিবার সকাল ১১টায় প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

গার্ড অব অনার অনুষ্ঠানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা  ফজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রতাপপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে।  তিনি রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম