চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম