বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন ওসি মামুন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-24
জীবননগরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন ওসি মামুন

চুয়াডাঙ্গার জীবননগরে সামাজিক মুল্যোবোধ সৃষ্টির লক্ষে শিক্ষার্থীদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা করলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস।

রোববার সকালে জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এ সচেতনামুলক মতবিনিময় করেন। 

এ সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, বর্তমান সময়ে বিশেষ করে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্নহত্যারোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধ, অনলাইন গেমে আসক্তি, সাইবার বুলিং, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক ফরমান আলী, কম্পিউটার শিক্ষক নুরুজ্জামান খান প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম