চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মাদক কারবারি ইমদাদুল (৪৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজাসহ কারবারি ইমদাদুলকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় শুক্রবার সকাল ৭ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ চুয়াডাঙ্গা সদর থানার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশ ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমদাদুলকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম