বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-13
আলমডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক সোহাগ হোসেন (২৫) নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৪০০২) নিয়ে বুধবার সকালে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিলেন সোহাগ হোসেন। সে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা মেরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন। তিনি মূলত হেলপার হলেও দুর্ঘটনার সময় ট্রাকটি নিজেই চালাচ্ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম