বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জীবননগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-05
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জীবননগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে জীবননগর থানা পাইলট হাইস্কুল মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। 

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায়

রায়পুর ইউনিয়ন ১-০ গোলে সীমান্ত ইউনিয়নকে পরাজিত করে।

বিকাল ৩ টার সময় চূড়ান্ত পর্বের খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের দলের মধ্যে পুরষ্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। 

এর আগে টুর্নামেন্টের ১ম পর্বের ১ম খেলায় বাঁকা ইউনিয়ন ১-০ গোলে জীবননগর পৌরসভাকে পরাজিত করে।

২য় খেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে মনোহরপুর ইউনিয়নকে পরাজিত করে।৩য় খেলায় সীমান্ত ইউনিয়ন ১-০ গোলে হাসাদাহ ইউনিয়নকে পরাজিত করে।গ্রুপের শেষ খেলায় রায়পুর ইউনিয়ন ২-০ গোলে উথলী ইউনিয়নকে পরাজিত করে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম