বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে গতিরোধক নির্মানের দাবিতে মানববন্ধন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-27
জীবননগরে গতিরোধক নির্মানের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল বাজারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে গতিরোধক নির্মানের দাবীতে শিক্ষার্থী ও সাধারণ জনগন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার বিকাল ৩ টার সময় কাটাপোল গ্রামবাসীর আয়োজনে কাঁটাপোল বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধনে অংশ নেন কাঁটাপোল গ্রামের সকল শিক্ষার্থী ও সাধারণ গ্রামবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, গুরুত্বপূর্ন সড়কটিতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও অকাল মৃত্যু রোধে সড়কের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে একটি গতিরোধক নির্মাণ করতে হবে।

এর আগে গত ২১ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে একটি পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে স্থানীয় কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

এ ধরনের দুর্ঘটনা রোধে গতিরোধক নির্মানের দাবিতে মানববন্ধন করেছে কাটাপোল গ্রামবাসী ও শিক্ষার্থী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাঁটাপোল ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ, কাঁটাপোল গ্রামের ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম, কাঁটাপোল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টু, পাভেলসহ স্থানীয় গ্রামবাসী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম