বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-27
জীবননগরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পৈশাচিকভাবে স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতের নাম পাপিয়া খাতুন। শনিবার দিনগত রাত ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া ও কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

আসামির স্বীকারোক্তিতে জানা যায়, স্বামী মনিরুল ইসলামের নামে ব্যাংকে বেশকিছু টাকা ছিলো। ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ছেলেকে দেওয়ার জন্য স্বামীকে চাপসৃষ্টি করে আসছিলো স্ত্রী পাপিয়া খাতুন। মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকান্ডের পরই তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম