বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-26
চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গা দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত রুপার বাজার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। শনিবার দুপুরে দর্শনা পৌর এলাকার আজিমপুর ফুড গোডাউনের সামনে থেকে রুপাসহ পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলো, দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর পাড়ার জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা৬ বিজিবির সরকারি পরিচালক হায়দার আলী জানান, ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা আজিমপুর এলাকার ফুড গোডাউনের সামনে অবস্থান নেয়।  এ সময় দুইজন ব্যক্তি বিজিবির টহল দল দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে। পরে গোডাউনের ভেতরে তল্লাশি করে একটি কাটুন উদ্ধার করে। কার্টুনের ভেতর থেকে প্রায় ১১ কেজি ওজনের দানাদার রুপা উদ্ধার করে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসার জমা রাখা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম