বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-23
জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তাকে বুধবার গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে। এই ব্যাপারে ভুক্তভোগী মেয়ের পিতা সুমন মিয়া মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার মেয়ে এ বছরে এসএসসি পরিক্ষার্থী ছিলেন। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়িতে ফিরছিলো। বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাজ্জাদ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসে। সেখানেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সাজ্জাদ। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী মেয়ের পিতা মঙ্গলবার থানায় এসে ধর্ষক সাজ্জাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম