বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিজিবির অভিযান, দু'টি স্বর্ণের বার উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-18
জীবননগরে বিজিবির অভিযান, দু'টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে দু'টি স্বর্ণের বার উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী এক অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৪ নং মেইন পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম