চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা বোয়ালিয়া বিলসহ আশপাশের বিলে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার দুপুরে ৪ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে টাস্কফোর্সের সদস্যরা ৫০টির অধিক অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ করে। পরে জব্দকৃত চায়না দোয়াড়ি জালগুলো রায়সা বাজারে এনে সেগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।
টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সহকারি কমিশরার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার রাজিউল ইসলাম, মৎস্য সম্প্রসারন অফিসার আব্দুস ছাত্তার, আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিত কুমার, শেখ জসিম উদ্দিন, সহকারী উপ পরিদর্শক রেজাউল ইসলাম প্রমুখ। টাস্কফোর্সের সদস্যরা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম