রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) মহা ব্যাবস্থাপক মো. ফরিদ আহম্মেদ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়নের জন্য পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে আসেন।
রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, ওই দিন বেলা সাড়ে ১১ টার দিকে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার সহ ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রেলওয়ের বিশেষ ট্রলি যোগে দর্শনায় এসে পৌছে। তার পরেই দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ সীমানা পর্যন্ত পরিদর্শন করেন।
পরে দর্শনা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দীর্ঘ আলোচনা করেন। নেতৃবৃন্দরা দর্শনা বাসীর দাবির পক্ষে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দর্শনা হল্ট স্টেশনে স্টপিজের বিষয়ে কথা বলেন।
এসময়ে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জি এম জনাব ফরিদ আহম্মেদ সাংবাদিক ও দর্শনার জন সাধারনের উদ্দেশ্য বলেন, দর্শনা থেকে ঢাকাগামী নতুন নামে ট্রেনচালু করার উদ্দেশ্যেই সিডিউল অনুযায়ী পরিদর্শন করা হলো, যা এলাকাবাসির জন্যই সু্বিধা হবে বলে মনে করছি। তিনি আরো বলেন, দর্শনা বাসীর দাবি দাওয়ার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি সমাধান করার চেষ্টা করব।
এ সময় রেলওয়ের পশ্চিম জোনের চীপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসসহ ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ ছাড়া দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তানভির অনিক, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাক্ষ আজিজুর রহমানসহ রাজনৈতিক দলের নেতা কর্মি, বাজার কমিটির প্রতিনিধি ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম