বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু


দ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-05
দামুড়হুদায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। মৃত প্রভাত পিয়াদা চুযাডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার গ্রামের অজিত পিয়াদার ছেলে। শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার গাছ থেকে পরে তিনি আহত হন।

প্রতিবেশিরা জানায়, শুক্রবার বিকালে প্রভাত তার ছাগলের খাওয়ানোর জন্য গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঠাল গাছে উঠে পাতা পাড়ছিল। পাতা পাড়ার পর ভিজা গাছ থেকে নামার সময় অসাবধানতা বসত পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হন। 

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম