বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ'র গুলিতে যুবক নিহত


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-02
 চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ'র গুলিতে যুবক নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ওই ঘটনা ঘটে।  নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। ওই ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

নিহতের পিতা নুর ইসলাম জানান, দুপুরে আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। 

তিনি আরও জানান, ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে। ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান গুলিবর্ষণের  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির উপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল ২০০ গজ ভারতের অভ্যন্তরে। ওই ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম