বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিজিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-25
জীবননগরে বিজিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে। কাসেদ আলী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে  মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আসামীসহ এ মাদকদ্রব্য উদ্ধার করে। 

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহেশপুর-৫৮ বিজিবির আওতায় জীবননগর উপজেলার বেনীপুর বিওপিতে দায়িত্বরত হাবিলদার মো. মাহফুজুর রহমান সঙ্গীয় জোয়ানদের নিয়ে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা হরিহরনগর গ্রামের মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর হতে ৭ শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী নামের একজনকে আটক করে।

এসময় একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক (২৮) ও এনার উদ্দিন মন্ডলের ছেলে শাওন মন্ডল (২৫) পালিয়ে যায়।

এ বিষয়ে জীবননগর থানায় আটককৃত আসামী ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম