বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-23
 জীবননগরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ৬৩ টাকা মূল্যের ৮ টি স্বর্ণের বার ও ১ টি স্বর্ণের টুকরা উদ্ধার করেছে। এ সময় মো. মমিন নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। আটক মো. মমিন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে স্বর্ণেরবারসহ কারবারিকে আটক করে বিজিবি।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান রোববার রাত ১২ টা ২২ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, রোববার রাতে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি দল রোববার রাত ৮ টার সময় সীমান্ত পিলার ৬৯/২ এস নং হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা ওই এলাকা দিয়ে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মমিনকে আটক করে। এর পর তার দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ভারতে পাচার করার উদ্দেশ্যে সে স্বর্ণের বারগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। 

উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে রাখা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম