বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-22
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঝাঝড়ি গ্রামে এ ঘটনা ঘটে। চান মিয়া (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলী ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রোববার সকালে চান মিয়া কৃষি কাজ করার জন্য গ্রামের মাঠে যাচ্ছিলেন। একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঝড়ি গ্রামে কেরু এন্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। মাছ চুরি ও প্রাণীতে মাছ খেতে না পারে সেজন্য আব্বাস আলী পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুৎ দিয়ে রাখে। সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম