বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-21
 চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গার ঝিনাইদাহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মো. আবুল হোসেনের ছেলে।

শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি) এর নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম