বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার


DhakaReport24.com || 2025-06-13
 জীবননগর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। শুক্রবার (১৩ জুন) আনুমানিক সকাল ৬ টার দিকে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলার নির্দেশনায় এবং জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বিলু হোসেন ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মাদক কারবারির ফেলে যাওয়া গাঁজাসহ বাইসাইকেলটি আটক করে।

পলাতক মাদক কারবারি হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ার মৃত আইজেল মন্ডলের পুত্র বিলু হোসেন (৫৫)।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, পলাতক মাদক কারবারির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম