বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

টানা ১০ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-04
টানা ১০ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

টানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সকল কার্যক্রম বন্ধে বুধবার ৪ জুন থেকে ১৪ জুন ১০ দিনের ছুটি ঘোষনা করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না এবং পবিত্র ঈদুল আযহা উৎযাপিত হওয়ার কারনে বাংলাদেশ রেল ভবন এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেল পথের মাধ্যমে কোন মালামাল আমদানি করা হবেনা।

দর্শনা ইমিগ্রেশন (ওসি) মো. রমজান আলী জানান, পবিত্র ঈদুল আযহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

দর্শনা সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, সিএন্ডএফের সকল অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম