বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-02
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী গ্রেফতার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার এক আসামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুরের সোনালী জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে। 

দর্শনা ইমিগ্রেশনের পুলিশ অফিসার তারেক জানান, সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে পাসপোর্টের মাধ্যমে ভারতে গমন করার জন্য সে দর্শনা ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান ইমিগ্রেশন অফিস।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম