বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় সাবেক জারিকারক নিহত


DhakaReport24.com || 2025-05-31
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় সাবেক জারিকারক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির আলমসাধুর ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম আলুকদিয়া বাজার এলাকার বাসিন্দা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক প্রসেস সার্ভার (জারিকারক) ছিলেন। তিন মাসে আগে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন।  

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আলুকদিয়া বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি আলমসাধু সিরাজুল ইসলামকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর আলমসাধুসহ চালক পালিয়ে গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম