বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভারতে অনুপ্রবেশের সময় জীবননগর সীমান্তে ৪ জন আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-31
ভারতে অনুপ্রবেশের সময় জীবননগর সীমান্তে ৪ জন আটক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় জীবননগর সীমান্তে ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৫ টার সময় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কাশিপুর চালনা গ্রামের সুব্রত গুড়িয়ার ছেলে সৌরভ গুড়িয়া (১৯), একই জেলার হাচলা গ্রামের অজয় বিশ্বাসের মেয়ে অর্পিতা বিশ্বাস (২০), কাঙ্গালী বিশ্বাসের মেয়ে সুলতা বিশ্বাস (৫৮) ও পঞ্চানন বিশ্বাসের ছেলে বিষ্ণুপদ বিশ্বাস (৬৮)। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৫ টার সময় আটককৃতরা বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। এ সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত থেকে তাদেরকে আটক করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম