বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ইউপি সদস্য ফেনসিডিলসহ আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-26
জীবননগরে ইউপি সদস্য ফেনসিডিলসহ আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে  মনোহরপুর ইউপি সদস্য দুধবারীসহ দুইজনকে আটক করেছে। 

সোমবার (২৬ মে ) আনুমানিক ভোর ৪ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর (চুয়াডাঙ্গা ক্যাম্প) সদস্যরা এবং জীবননগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের   কালা গ্রামে এবং মাধবখালি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- মনোহারপুর ইউনিয়নের কালা গ্রামের মাঝপাড়া মৃত নূর বক্সের ছেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম দুধবারি ( ৪৫) এবং মাধবখালী গ্রামের সাত্তার খানের ছেলে শাহজাহান আলী খান (৪২)। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম