বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-25
 চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালান তিনি। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার এলাকায় মশলা, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ মসলা সংরক্ষণ ও বাজারজাত করায় মেসার্স চুয়াডাঙ্গা সুপারি হাউসের স্বত্বাধিকারী মো. সাহাবুল হককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বড় বাজারের বিভিন্ন মশলার দোকান, শিশু খাদ্য, ও নিত্য প্রয়োজনয়ি পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও জেলা পুলিশেরর একটা দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম