বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-17
 জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জীবননগরে পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭ টার সময় জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান রতন সুবলপুর গ্রামর দিনমজুর মো. মিন্টুর ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শিশু রতন শনিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে একা খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় স্থানীয় লোকজন পানি থেকে শিশু রতনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোটা পরিবার।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম