বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় স্কুলছাত্র হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-14
দামুড়হুদায় স্কুলছাত্র হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র রিয়াদকে (১৪) দিনের বেলায় কুপিয়ে খুন করার দায়ে আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

নিহতের স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসিরা এ মানববন্ধন করেন। 

বুধবার দুপুর ১২ টার সময় আসামীদের বাড়ির সামনে দাড়িয়ে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. নাহারুল মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. একরামুল হোসেন, স্কুলের ছাত্রছাত্রীসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন। বক্তাগন স্কুল ছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। 

উল্লেখ, গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাইতুল্লার ছেলে মো. হযরত আলীর কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেনকে (১৩) দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মঙ্গলবার ৫ জনকে আসামী করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত স্কুল ছাত্রের পিতা। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির জানান, ইতোমধ্যে দুজনকে আ্টক করা হয়েছে। বাকি আসামি ধরার চেস্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম